রাজ্যে বর্তমানে ভারত সরকারের ১৯৮টি জনকল্যাণকর প্রকল্প ও রাজ্য সরকারের ১৯৫টি প্রকল্প চালু রয়েছে বলে পরিকল্পনা ও সমন্বয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা আজ রাজ্য বিধানসভায় জানিয়েছেন। বিধায়ক বিপ্লব কুমার ঘোষের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সমাজের একেবারে শেষ ব্যক্তির কাছে পর্যন্ত যাতে এই প্রকল্পগুলির সুফল পৌঁছে যায় সেজন্য চেষ্টা করা হচ্ছে।
