বিজেপির বিকল্প নেই: মুখ্যমন্ত্রী

 

বিজেপি দলের সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্যায়ে চলছে। সদস্য সংগ্রহ অভিযানের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে ১৫ নভেম্বর পর্যন্ত। আজ পুর নিগমের ২০ নং ওয়ার্ডের উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ২৯ নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। সদস্যতা অভিযান নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইচ্ছে প্রকাশ করছে বিজেপি দলে সামিল হতে। যাদেরকে আগে বিজেপিতে যোগদান করতে বলা হত তারা সেই সময় দ্বিধাগ্রস্ত থাকত কিন্তু বর্তমানে তারাই স্বতঃস্ফূর্তভাবে এসে বিজেপি দলে যোগদান করছে।
বিজেপি দলের বিকল্প আর কেউ নেই তারা তা বুঝতে পারছে। দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বিজেপি দলের প্রতি আস্থা রাখতে হবে। বিজেপি দলে এমন একটা দল যে দল দেশের কথা চিন্তা করে মানুষের কথা চিন্তা করে। মানুষের সমস্যা নিরসনে মানুষের পাশে থাকবে বিজেপি দল সেইসব কারণেই বিজেপির প্রতি মানুষ ঝুঁকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *