শিশু নির্যাতন, ধর্ষণ, বধূ হত্যা, নারী ঘটিত অপরাধে মহিলা কমিশনের নির্বিকার ভূমিকার প্রতিবাদে সদর জেলা মহিলা কংগ্রেস কমিটি মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করে। এদিন কংগ্রেস ভবন থেকে মহিলা কংগ্রেসের উদ্যোগে একটি মৌন মিছিল মহিলা কমিশনের সামনে এসে প্রতিবাদে শামিল হয়। তাদের দাবি অবিলম্বে নারী গঠিত অপরাধ বন্ধে মহিলা কমিশনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাবে মহিলা কংগ্রেস বলে জানায় মহিলা কংগ্রেসের সদর জেলা সভানেত্রী রুপা রায় দাস।