জনস্বার্থ সম্পর্কিত ৭ দফা দাবী সম্বলিত সমস্যা সমাধানে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করে আমরা বাঙালি। দাবি গুলি হল, খুন ও মহিলা সংক্রান্ত যে কোন অপরাধের ব্যাপারে পুলিশ প্রশাসনকে দল নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। ক্রমবর্ধমান খুন, ধর্ষণ ও নারীঘটিত অপরাধ দমনের জন্যে ফাঁসির মতো দৃষ্টান্তমূলক শাস্তির পুনঃপ্রবর্তন করার লক্ষ্যে জনমত সংগ্রহ ও আইন প্রণয়ন করতে হবে। রাজ্যে গাঁজাচাষ ও মদতৈরীর মতো সমস্ত ধরণের নেশাজাতীয় দ্রব্যের উৎপাদন, বিপণন ও বিক্রয় বন্ধ করে সংশ্লিষ্টদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। গত ১২ই আগষ্ট গন্ডাছড়ায় উপজাতি উগ্রবাদী হামলায় ক্ষতিগ্রস্ত বাঙালীদের সরকারী ও স্থায়ী নিরাপত্তা দিয়ে স্বস্থানে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। গত আগস্টের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। রাজ্যে হিন্দু ও মুসলিম বাঙ্গালীদের মধ্যে বিদ্বেষ ও বিরোধ সৃষ্টিকারী সমস্ত অপচেষ্টা বন্ধ করে সৌভ্রাতৃত্ব ফিরিয়ে আনার স্থায়ী ব্যবস্থা বৃদ্ধিরোধ করতে হবে। রাজ্যের কাঁচামালকে কাজে লাগিয়ে ব্লকভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ত্রিপুরার ১০০% মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সহ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। এই সাত দফা দাবি অতিসত্বর পূরণের দাবি জানান আমরা বাঙালি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *