পেঁয়াজ ৭০ থেকে ৭২ এবং আলু ৩৫ টাকা দরে বিক্রি করার জন্য দাম বেঁধে দিলেন সদর এনফোর্সমেন্ট টিম। পাশাপাশি সদর এনফোর্সমেন্ট টিম স্বীকার করে নিলেন পিয়াজ এবং আলুর দামের উর্ধ্বগতির কথা। আজ সদর এনফোর্সমেন্ট টিম মহারাজগঞ্জ বাজারে পেঁয়াজ এবং আলুর দাম বৃদ্ধির অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালায়। প্রসঙ্গত একদল কালোবাজারি মালবাহী ট্রেন গত কয়দিন ধরে রাজ্যে না আসায় পেঁয়াজ এবং আলুর দাম বৃদ্ধি করে দেয় এরকমই অভিযোগ ক্রেতাদের।