রাজ্যে শীঘ্রই চালু হতে পারে বন্দে ভারত এক্সপ্রেস জানালেন সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। বুধবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতবর্ষে ১৮ টি রেল পেছনের মধ্যে আগরতলা রেল স্টেশনেও জন ঔষধি প্রকল্পে কাউন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন রাজীব বাবু। রেল স্টেশনের জন ঔষধি কাউন্টার খোলায় যাত্রীদের পক্ষে অনেকটাই সুবিধা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।