ফুটবল প্রেমীদের জন্য সুখবর। আগরতলা উমাকান্ত স্টেডিয়ামে আগামী 15 নভেম্বর থেকে শুরু হচ্ছে ৭৮তম সন্তোষ ট্রফির গ্রুপ ডি র প্রতিযোগিতা। ১৫ নভেম্বরী রাজ্য দল নামছে তাদের প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বী মিজোরাম। লিগের পরবর্তী দুটি ম্যাচে রাজ্য দল খেলতে নামবে ১৭ নভেম্বর সিকিম ও ১৯ নভেম্বর মনিপুরের বিরুদ্ধে। প্রতিযোগিতা কে সামনে রেখে ইতিমধ্যে রাজ্যদলের ফুটবলাররা জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এিপুরা দলের প্রধান কোচ ডি. কে প্রধান, সহকারী কোচ কৌশিক রায় সহ দলের গোল কিপার প্রশিক্ষক ইন্দ্রনীল ঘোষের তত্বাবধানে ম্যাচে নামার আগে নিজেদের তৈরি করে নিচ্ছেন রাজ্য দলের ফুটবলাররা।