বিজেপি সদস্য পদ সংগ্রহ অভিযানের দ্বিতীয় পর্যায় চলছে। যা সমাপ্ত হবে আগামী 15 ই নভেম্বর। ইতিমধ্যে রাজ্যের যে টার্গেট ছিল ১২ লক্ষ সদস্য সংগ্রহের তা প্রায় সম্পূর্ণ। সদস্য পদ সংগ্রহে যে তথ্য উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে এক নম্বার পজিশনে আছেন মন্ত্রী রতন লাল নাথের বিধানসভা ক্ষেত্র ও দু নম্বরে আছেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিধানসভা ক্ষেত্র। সদস্যপদ সংগ্রহ অভিযান চলছে বড়জলা বিধানসভা কেন্দ্রেও। তাদের টার্গেট দেওয়া হয়েছিল বিশ হাজার সদস্য সংগ্রহের। ইতিমধ্যে যা সম্পূর্ণ হয়েছে বলে জানান মন্ডল সভাপতি মুকুল রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *