১৯৯১ সালের ১৩ই নভেম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের লাল বাহাদুর চৌমুহনীতে উপনির্বাচনের প্রচার চলাকালীন বিজেপি দলের প্রার্থী শ্যাম হরি শর্মা ঘাতক বাহিনীর হাতে নিহত হন। আজ ওনার ২৪ তম প্রয়াণ বার্ষিকী। আজ সকালে লাল বাহাদুর চৌমুহনীতে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজিব বাবু বলেন, কংগ্রেস সিপিএমের ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার শ্যাম হরি শর্মা। উনার রক্ত ব্যর্থ হয়নি উনি শহীদ হওয়ার কারণে আজ রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে আজ দীর্ঘ এত বছর পর ও উনার মৃত্যুর রহস্য রহস্যই থেকে গেল। আজ পর্যন্ত গ্রেপ্তার হলো না একজন খুনীও। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ সাত বছর এখন দেখার বিজেপি সরকার উনার খুনের প্রকৃত বিচার করতে পারে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *