“বিকশিত ভারত” নির্মাণে সমবায়ের ভূমিকা এই থিমকে সামনে রেখে এবছর পালিত হচ্ছে অখিল ভারত সমবায় সপ্তাহ। এবছর তার ৭১ তম বর্ষ। রাজ্য সপ্তাহে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সমবায় দপ্তর। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে রক্তদান শিবির। বুধবার সমবায় দপ্তর, ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন এবং সমবায় সমিতি সমূহের উদ্যোগে আয়োজিত হয় এক শোভাযাত্রা। শোভাযাত্রাটি প্যালেস কম্পাউন্ড সমবায় দপ্তর থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজকের এই শোভাযাত্রায় অন্যান্যদের সঙ্গে দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ও অংশগ্রহণ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *