তীর্থমুখে আগামী পৌষ সংক্রান্তি মেলা সফল করে তুলতে গতকাল তীর্থমুখ মেলা প্রাঙ্গণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৩ জানুয়ারি, ২০২৫ দু’দিনব্যাপী তীর্থমুখ পৌষ সংক্রান্তি মেলার উদ্বোধন হবে। সভায় মেলা সফল করে তুলতে তীর্থমুখ মেলা প্রাঙ্গণের আশেপাশে অস্থায়ী বিশ্রামাগার, পানীয়জল, শৌচালয়, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দু’দিনব্যাপী মেলায় তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে সারা রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাছাড়াও বিভিন্ন দপ্তরের প্রদর্শনী মন্ডপও খোলা হবে। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, করবুক বিএসির ভাইস চেয়ারম্যান প্রণব কুমার ত্রিপুরা, গোমতী জেলার জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, করবুক মহকুমার মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, করবুক ব্লকের বিডিও দিব্যেন্দু দাস, জনজাতি সমাজের সমাজপতিগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
