গত আগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হওয়ার পর আজ প্রথমবারের মতো পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির জেনারেল বডি মিটিং এর আহ্বান করা হয়। এই বৈঠকে পৌরহিত্য করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার, তাছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা সবারই পথে বলাই গোস্বামী সহ-সভাপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম ত্রিপুরা জেলার তিন বিধায়ক সহ অন্যান্যরা। আজকের এই বৈঠকের মূলত যে সাতটি স্ট্যান্ডিং কমিটি রয়েছে সেই কমিটি গুলি গঠন করা হবে বলে জানান পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এই কমিটি আগামী পাঁচ বছরের জন্য তৈরি করা হবে যা বিভিন্ন কাজের মূল্যায়ন করবে। পাশাপাশি সরকারি কাজের এবং জনতার টাকা যেন ঠিকভাবে ব্যবহার করা হয় সেদিকে নজর রাখবে।