অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে শ্রম দপ্তরে বৃহস্পতিবার এক গণ ডেপুটেশন প্রদান করা হয়। এদিন প্রদেশ কংগ্রেস ভবন থেকে একটি সুবিধা মিছিল শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে শ্রম দপ্তরে গিয়ে ডেপুটেশনে মিলিত হয়। আজকের এই ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।তাদের দাবিগুলির হল,ডি ডি টি শ্রমিকদের পুনর্বহাল করতে হবে।
অঙ্গনওয়াড়ি কর্মী/ সহায়িকা/ আশা কর্মী/মিড-ডে-মীল কর্মীদের বেতন বৃদ্ধি এবং নিয়মিত করতে হবে।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সমস্ত শ্রমিকদের ১০ হাজার টাকা করে সরকারি সহায়তা প্রদান করতে হবে।
রেগা শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা করতে হবে এবং চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করতে হয়।
রাজ্যে পুনরায় অসংগঠিত শ্রমিক সহায়িকা প্রকল্প চালু করতে হবে।
সমস্ত নির্মাণ শ্রমিকদের লেবার কার্ড প্রদান করতে হবে।
নির্মাণ শ্রমিকদের বছরে দুবার টুল-কিট প্রদান করতে হবে। আজকের এই কর্মসূচিতে ব্যাপক অংশের অসংগঠিত শ্রমিক অংশগ্রহণ করে।
