ছাব্বিশে নভেম্বর আন্দোলনে সংযুক্ত কৃষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি

১২ দফা দাবিকে সামনে রেখে আগামী ২৬ শে নভেম্বর দেশব্যাপী শ্রমিক কৃষক যৌথ আন্দোলনের আহ্বানকে সামনে রেখে ত্রিপুরায় আগরতলা সহ প্রতিটি জেলা ও মহকুমা সদরে প্রতিবাদ সমাবেশ সংঘটিত করবে সংযুক্ত কৃষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। দাবী সনদ ও আন্দোলন কর্মসূচি সম্পর্কে সকলকে অবহিত করতে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সংযুক্ত কিষান মোর্চা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংযুক্ত কৃষাণ মোর্চার রাজ্য কনভেনর পবিত্র কর বলেন,
মোদি সরকারের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে এবং বিকল্প জনস্বার্থবাহী নীতির দাবিতে সংযুক্ত কিষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ যুক্ত ভাবে আগামী ২৬শে নভেম্বর ঐতিহাসিক কৃষক আন্দোলন ও সর্বভারতীয় শ্রমিক ধর্মঘটের চতুর্থ বার্ষিকীতে ভারতবর্ষের সমস্ত জেলায় নিম্নে উল্লিখিত ১২ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ সংগঠিত হবে।
সরকারী ক্রয়ের আইনি গ্যারান্টি সহ সমস্ত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সি২+৫০ শতাংশ করতে হবে।

অবিলম্বে ৪টি শ্রম কোড প্রত্যাহার করতে হবে, সরকারী ক্ষেত্রে কোন ধরনের চুক্তিবদ্ধ শ্রমিক নিয়োগ বা আউটসোর্সিং চলবে না।
প্রতিমাসে ন্যূনতম মজুরী ২৬০০০ হাজার টাকা ও পেনশন ১০,০০০/-টাকা করতে হবে। সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, প্রকল্প কর্মী, চুক্তিবদ্ধ শ্রমিক ও কৃষক ক্ষেতমজুরদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কৃষক ও কৃষি শ্রমিকদের ঋনগ্রস্ততা ও আত্মহত্যা রোধ করতে এককালীন সমস্ত সরকারী ও বেসরকারী ঋন মকুব করতে হবে। কম সুদে কৃষক ও শ্রমিকদের ঋন দিতে হবে।
রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র ও সরকারী ক্ষেত্র যেমন প্রতিরক্ষা, রেল, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ইত্যাদির ক্ষেত্রে কোন অবস্থাতেই বেসরকারী করন চলবে না।
জাতীয় মনিটাইজেশান পাইপ লাইন বাতিল করতে হবে। বিদ্যুতের প্রিপেইড স্মার্ট মিটার বসানো চলবে না। কৃষি ক্ষেত্রে জলের পাম্প চালানোর বিদ্যুৎ বিনামুল্যে সরবরাহ করতে হবে। ছোট দোকান ও বাড়ি ঘরে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে এই দাবিগুলি সহ মোট বার দফা দাবিতে আন্দোলন কর্মসূচি পালিত করবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *