আমেরিকায় বিশ্ব রেকর্ড করল রাজ্যের ছেলে

 

বয়স যে কেবল মাত্র একটি সংখ্যা তা প্রমাণ করল রাজ্যের প্রাক্তন জিমন্যাস্ট বর্তমানে আমেরিকা নিবাসী ৫১ বছর বয়সী অনুপ দেবনাথ। গত ১৯ শে অক্টোবর আমেরিকার মালবোড় ফুটবল গ্রাউন্ডে কন্টিনিউয়াস ব্যাক হ্যান্ড স্প্রিংসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেন তিনি। একনাগারে ২০টি ব্যাক হ্যান্ড স্প্রিং করেন তিনি। যা ৫১ বছর বয়সে একটি গিনেস ওয়াল্ড রেকর্ড। রামনগর ৮নং নিবাসী অনুপ দেবনাথ ত্রিপুরার হয়ে সুনামের সঙ্গে জাতীয় প্রতিযোগিতায় জিমন্যাস্টিকসে অংশগ্রহণ করেছে একাধিকবার। সোনা সহ একাধিক মেডেল জয় করে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে অতীতে। বর্তমানে আমেরিকা নিবাসী। বয়স কেবল একটি সংখ্যা মাত্র তা প্রমাণ করতে এই বয়সে তিনি এই বিশ্ব রেকর্ড করতে উৎসাহিত হয়েছিলেন এবং বিশ্ব রেকর্ড স্থাপন ও করেন। আজ তিনি আগরতলায় আসলে বাদ্য সহ আত্মীয় পরিজনরা উনাকে বরণ করে বাড়িতে নিয়ে আসে। আগামী পাঁচ মাস তিনি রাজ্যে থাকবেন এবং রাজ্যের জিমনাস্টিককে এগিয়ে নিয়ে যেতে কাজ করবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *