অচিরেই রাজ্য সরকার বন্ধ করে দিতে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি। আজ সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এরকমই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। তিনি আরো বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যা চলছে তা অমানবিক। সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিও জানান তিনি। বাংলাদেশের বর্তমানে যারা সরকার চালাচ্ছে তাদের দেখা উচিত সংখ্যালঘুদের স্বাধীনতা যেন খর্ব না হয়। পাশাপাশি তিনি বলেন যেদিন শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছিলেন সেদিন থেকেই নির্দেশ দিয়েছেন বাংলাদেশ থেকে যেন কোন উপায়ে বেআইনিভাবে রাজ্যে কেউ প্রবেশ করতে না পারে সেদিকে বিএসএফ সহ পুলিশকে নজর রাখতে।
