রামনগরের জননেতা সুরজিৎ দত্তের আজ প্রথম প্রয়াণ বার্ষিক। আজকের দিনটি সারা রামনগর ব্যাপি রামনগর মন্ডলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে সারা রামনগর জুড়ে।
২০২৩ সালের ২৭শে ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন রামনগরের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত।
প্রবীণ বিজেপি নেতা, সাত বারের বিধায়ক এবং ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী, সুরজিৎ দত্ত দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভোগার পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছিলেন। মৃত্যুকালে উনার বয়স হয়ে ছিল সত্তর। আজ ওনার প্রয়াণ দিবস কে স্মরণ করে প্রথমে মন্ডল অফিসে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র তথা রামনগর কেন্দ্রে বিধায়ক দীপক মজুমদার। পরবর্তীতে ৩৫ নং ওয়ার্ড অফিসের সামনে ৭ রামনগর মন্ডলের উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মেয়র তথা রামনগরে এলাকার বিধায়ক দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য কর্পোরেটর নিতু গুহ দে, মনোনীত কর্পোরেটর মনোজ কান্তি ভট্টাচার্য, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। পাশাপাশি ১৫ নং ওয়ার্ড কর্পোরেটর নিবাস দাস এবং ১৪ নং ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উপস্থিতিতে তাদের এলাকায় ও বস্ত্র দান করা হয় দুস্থদের মধ্যে। সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্তের প্রথম প্রয়াণ দিবসে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে উনার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, সুরজিত দত্ত এমন একটি মানুষ ছিলেন যিনি প্রতিটি বাড়ির খবর রাখতেন। রামনগর এলাকার প্রতিটি লোকের সঙ্গে নিবিড় আত্মিক যোগাযোগ ছিল উনার। উনি পরলোক গমন করেছেন ঠিকই কিন্তু উনি এখনো আমাদের হৃদয়ে বেঁচে আছেন। সুজিত দত্তের দেখানো পথেই উনার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার প্রচেষ্টা করব। সুরজিৎ দত্তের সঙ্গে বিধায়ক দীপক বাবুর পারিবারিক সম্পর্ক ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে বলেও তিনি মন্তব্য করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত মনমোহন সিংয়ের প্রয়াণে রাষ্ট্রীয় শোক চলায় সরকারি কর্মসূচি গুলির পাশাপাশি পূরণেগো বাড়ি তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানগুলি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
