জন শিক্ষা দিবস পালিত

আজ ২৭ শে ডিসেম্বর জনশিক্ষা দিবস৷ জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে রাজ্যে শিক্ষার আলো প্রসারিত হয়েছিল৷ দিনটি এরাজ্যের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ৷ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মা এবং সুধন্য দেববর্মারা এই জনশিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন৷ জনশিক্ষা আন্দোলন দিবস এবছর ৮০ বছরে পদার্পণ করেছে৷ ৮০ তম জনশিক্ষা দিবস রাজধানী আগরতলা শহর সহ রাজের সর্বত্রই সিপিআইএম দলের পক্ষ থেকে পালন করা হয়৷ এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় মেলার মাঠে সিপিআইএম এর প্রধান কার্যালয়ে৷ শুক্রবার সকালে সিপিআইএম সদর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং জন শিক্ষা আন্দোলনের প্রয়াত নেতাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।উপস্থিত ছিলেন নারায়ণ কর পবিত্র কর সহ অন্যান্য নেতৃতরা।
পাশাপাশি কৃষ্ণনগর লোকাল কমিটির উদ্যোগে দিবসটি উদযাপন করা হয় কর্নেল চৌমুহনি এলাকায়। সেখানে উপস্থিত ছিলেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সদস্য প্রাক্তন মন্ত্রী নরেশচন্দ্র জমাতিয়া সিপিএম নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *