টাউন বরদোয়ালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্যোগে গরিব দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় রবিবার।আগরতলা পুর নিগমের ৪০ নম্বর ওয়ার্ড অফিসের আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, সময়ে সময়ে মানুষের জন্য কাজ করলে আত্মত্যুষ্টি পাওয়া যায়। শীত বস্ত্র প্রদান কোন দানের বিষয় নয় এটা একটা সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে উপহার স্বরূপ প্রদান করা হয়। সকলকে স্বাবলম্বী করার চেষ্টা করে চলেছে সরকার বিশেষ করে মা-বোনদের আত্মনির্ভর করার প্রচেষ্টা সবসময় করে চলেছে এই সরকার। বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকে বর্তমান সরকারের আমলে স্ব সহায়ক দলের সংখ্যা উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *