শহর ঢেকে গেছে ” আমি এম এম ডি ও পি” ব্যানারে।

 

স্মার্ট সিটি প্রকল্পে পুর নিগম যেখানে শহরকে সুন্দর করে তুলেছে। সেখানে কিছু বৈধ অবৈধ কোম্পানি পুর নিগমের বিনা অনুমতিতে ব্যানারে ঢেকে দিচ্ছে আগরতলা শহর। এ যেন নিগমকে বৃদ্ধাঙ্গষ্ট দেখানোর মত অবস্থা। কিছুদিন পূর্বে একটি সিমেন্ট কোম্পানি তোমার নাম কি বিজ্ঞাপনে শহর তথা সারা রাজ্যকে ঢেকে দিয়েছিল বিনা অনুমতিতে। পরবর্তীতে পুর নিগম তাদেরকে সাড়ে চার লক্ষ টাকা জরিমানা ধার্য করে। যা যৎসামান্য বলে মনে করে তথ্যবিজ্ঞ মহল। একি কায়দায় পুর নিগমকে ঘুমে রেখে শহরকে বিজ্ঞাপনে ঢেকে দিয়েছে আরেকটি কোম্পানি ।’আমি এম এম ডি ও পি’
লেখা ব্যানারে ছেয়ে গেছে শহর। এ ব্যাপারে মেয়র দীপক মজুমদারকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমারও চোখে পড়েছে এ ধরনের বিজ্ঞাপন পুর নিগমকে না জানিয়ে যারাই লাগাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং জনগণকে প্রভাবিত করতে এরকম বিজ্ঞাপন যারা লাগাচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *