ঢুকলি বিভাগীয় ডিওয়াইএফআই কমিটির উদ্যোগে মিছিল সংঘটিত

কর্মসংস্থানের দাবি, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে ও নেশার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারা রাজ্যব্যাপী কর্মসূচি পালন করছে  বামফ্রন্টের যুব সংগঠন। রবিবার ডিওআইএফআই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে এই দাবিকে সামনে রেখে অনুষ্ঠিত হয় পদযাত্রা। পদযাত্রাটি  হাঁপানিয়া সিপিএম কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় বরদোয়ালি স্কুল প্রাঙ্গনে।
এদিনের এই পদযাত্রাতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হীমগ্নরাজ ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দে রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *