স্বচ্ছতা হোক, স্বেচ্ছাসেবী সংগঠন গুলির বিভিন্ন কর্মকান্ড, জল সংরক্ষণ, ফিট ইন্ডিয়া, পরীক্ষা হোক বা নারীর ক্ষমতায়ন প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবাসীর উদ্দেশ্যে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে তার অনুভবের কথা তুলে ধরেন। আজ প্রধানমন্ত্রীর ১১৭ তম মন কি বাত অনুষ্ঠান। এবং ২০২৪ সালের শেষ মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠান। আজকের এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ক্যান্সার আক্রান্ত রোগীদের সুস্থতার হার বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনার সহায়তায় প্রথম দিকে ক্যান্সার আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে সক্ষম হচ্ছেন ফলে ক্যান্সার রোগীর সংখ্যা হ্রাস পাচ্ছে। পাশাপাশি ম্যালেরিয়া নিয়ন্ত্রণে মশার উপদ্রব কমার ব্যবস্থা করার ফলে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ভারতবর্ষে দিন দিন কমছে বলো মন্তব্য করেন মোদীজি। কৃষক সংগঠনগুলোকে মজবুত করা এবং কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বানও রাখেন প্রধানমন্ত্রী। আজ রামনগর মন্ডল অফিসে রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার মণ্ডল সভাপতি অমিতা ভট্টাচার্য সহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনেন।
