দুই কমরেডের বাড়িতে হামলা থানা ঘেরাও করলো সিপিআইএম

শহরের নাকের ডগায় গতকাল রাতে কাঁসারি পট্টিতে সিপিআই এমের দুই সক্রিয় কর্মীর বাড়িতে হামলা। প্রতিবাদে আজ পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে  সিপিআইএম এবং থানা চত্বরে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে।
সিপিআইএম সদর বিভাগীয় কমিটির সদস্য সঞ্জীব সাহা এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দেব এর বাড়িতে বিজেপি আশ্রিত  দুষ্কৃতিকারীরা হামলা চালায় বলে অভিযোগ করেন সিপিআইএম নেতৃত্ব। অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবী জানায় তারা না হলে বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানায় সিপিআইএম নেতৃত্ব সম্পাদক রতন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *