আগামীকাল থেকে শুরু হচ্ছে ৪৩ তম আগরতলা বইমেলা

আগামীকাল থেকে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে ৪৩ তম বইমেলা।

৪৩তম আগরতলা বইমেলা পরীক্ষা, আবহাওয়াজনিত সমস্যা ইত্যাদি বিষয়গুলি বিবেচনায় সমস্ত বইপ্রেমী, প্রকাশক, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পীমহল সহ সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে এবছর সময় অনেকটাই এগিয়ে আনা হয়েছে। আগামীকাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে উদ্বোধন হবে ৪৩ তম বইমেলা। প্রসঙ্গত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানা পূরণের দরুন এবছর বাংলাদেশের কোন স্টল থাকছে না আগরতলা বইমেলায়। আগামীকাল থেকে শুরু হয় এই বই মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। বইমেলা প্রাঙ্গণে যাতায়াতের সুবিধার্থে এ বছরও রাজ্য সরকারের উদ্যোগে থাকবে বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *