পাঁচ বছর পূর্বে লঙ্কামুড়ার কাপালি পাড়া কে আলাদা পরিচিতি দেওয়ার লক্ষ্যে সংস্কার ভারতী প্রতিটি বাড়ির মাটির দেওয়ালে বিভিন্ন ধরনের শিল্পকর্ম ফুটিয়ে তুলেছিল। যা জনগণের মধ্যে অনেকটাই সারা ফেলে ছিল। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোক ছুটে যেত সেই কাপালি গ্রামে যা আল্পনা গ্রাম নামে পরিচিতি পেয়েছিল এই শিল্পকর্মের দরুন। গত ৫ বছরে অনেকটাই নষ্ট হয়ে যায় সেই শিল্পকর্ম ফলে পুনরায় সেই শিল্পকর্ম আবার ফুটিয়ে তুলছে তারা। আগামী সংক্রান্তি উপলক্ষে দু’দিনব্যাপী সেখানে বসবে মেলা সেই মেলাকে সামনে রেখে চলছে তাদের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *