অদ্বৈত মল্লবর্মণ ১জানুয়ারি, ১৯১৪- তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়িয়া মহকুমা র গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক।
তিতাস একটি নদীর নাম শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন।
আজ উনার জন্মবার্ষিকী।
রাজ্য তপশিলি কল্যাণ দপ্তরের উদ্যোগে অদ্বৈত মল্লবর্মণ এর ১১১ তম জন্মদিনটি পালন করা হয় আগরতলা অফিস লেন স্থিত অদ্বৈত মল্লবর্মণ অতিথিশালায়। আজ উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানান তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের সচিব সহ দপ্তরের আধিকারিক ও অন্যান্য কর্মীরা।
