হুজুকে বাঙালি এখন বাংলা নববর্ষ থেকে ইংরেজি নববর্ষে মেতে ওঠে আনন্দে। গতকাল নতুন বছরকে বরণ করতে রাত যত বাড়তে থাকে শহরে লোকসমাগম তত বাড়তে থাকে। বাজি পটকা ফাটিয়ে নতুন বছরকে বরণ করে নেয় যুবক যুবতীরা। তবে রাতে দ্রুতগতিতে বাইক এবং গাড়ি চালিয়ে যেভাবে উশৃংখলতা করে নতুন বছরকে স্বাগত জানালো জনতা তাতে করে বড় ধরনের কোন রকম দুর্ঘটনা ঘটেনি তাই রক্ষে । পাশাপাশি আগরতলা শহরের হোটেল গুলিতে যেভাবে চলে পানিয়ের ফোয়ারা এবং অশ্লীল নৃত্য তা কিন্তু বলে দিচ্ছে আগামী দিনের শহরের ভবিষ্যৎ। পাশ্চাত্য ভাবধারা ডিজে সংস্কৃতি রাজ্যেও যে প্রবেশ করছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত।