মহারাজগঞ্জ বাজারের ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রতিদিনই প্রশ্ন উঠে? সকাল সন্ধ্যা বই রাজ্যের বড় বড় গাড়ি সেই জায়গায় দাঁড়িয়ে বিনা বাধায় সামগ্রী গাড়ি থেকে লোডিং আনলোডিং করে। নাম মাত্র একজন ট্রাফিককে দেখা যায় সেই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে। ফলে যানজট নিত্যদিনের ঘটনা। তার ভেতর প্রত্যেক দিনকেই লেগে থাকে ছোট ছোট দুর্ঘটনা। আজ সকালে এক দুর্ঘটনা একাধিক শ্রমিকের প্রাণ বাঁচল অল্পেতে। ঘটনার বিবরণী জানা যায় বহি রাজ্যের এ এস ০১ ই সি ৯৬৭১ গাড়িটি ব্যস্ত মহারাজগঞ্জ বাজার এলাকায় সামগ্রী আনলোডিং করার পর সকাল আটটা নাগাদ গাড়িটিকে সচল করে এগিয়ে যাওয়ার পথেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে টি আর ০১ এ এম ১৮৬১ নাম্বারের গাড়িকে সজোরে ধাক্কা মারে পরবর্তীতে আরেকটি গাড়িকেও ধাক্কা মারে। সেই জায়গায় কিছু শ্রমিক দাঁড়িয়ে ছিল তারাও অল্পতে রক্ষা পায়। গাড়ির ব্রেক সঠিকভাবে কাজ করেনি বলেই এই দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী। তবে দুর্ঘটনার পর পর ই গাড়ির চালক পালিয়ে যায়। অল্পেতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় মহারাজগঞ্জ বাজারে এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *