ভালো অনুভূত হচ্ছে শীত

 

অবশেষে শীত তার ইনিংস শুরু করল রাজ্যে। গত তিন দিন ধরে দেখা নেই সূর্য মামার। ফলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে চলে যায়। তাতে করে ভালো আকারে শীত অনুভূত হচ্ছে রাজ্যব্যাপী।
এ বছর এখন পর্যন্ত সেই অর্থে শীত পড়েনি বললেই চলে। ডিসেম্বর মাসের ১২ এবং ১৩ এই দুদিন কিছুটা শীত পড়েছিল। কারণ সেই সময়ো দিনের তাপমাত্রা অনেকটাই কম ছিল। গত পয়লা জানুয়ারি থেকে লাগাতার তিন দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা হ্রাস পাওয়ায় শীত অনুভূত হচ্ছে বেশ ভালো। দিনের বেলা দেখা যাচ্ছে না সূর্য ফলে শীতের প্রকোপ ভালোই টের পাচ্ছে রাজ্যবাসী। আজও সকাল থেকে দেখা মিলেনি সূর্য মামার ফলে ভালোই শীত অনুভূত হচ্ছে। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে শ্রমিকরা কুন্ডলী পাকিয়ে বসে আগুন জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করে চলেছে। পাশাপাশি গরম চায়ে কেউ বা দিচ্ছে চুমুক। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী কয়েকদিন শীত তার দাপট অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *