আজ ৩০শে জানুয়ারি। মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যুবার্ষিকী।১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নয়াদিল্লির বিড়লা হাউসের লনে প্রার্থনা সভায় হাঁটার সময় নাথুরাম গডসে নামক এক তরুণ চরমপন্থী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গান্ধীর বুকে এবং পেটে তিনটি গুলি ছুঁড়েছিলেন। তাতে ওনার মৃত্যু হয়েছিল। আজ সারা দেশে ই যথাযথ মর্যাদায় ওনার মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। আজ সকালে সার্কিট হাউস থেকে গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি না। পরবর্তীতে গান্ধী ঘাট শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আজ এই গান্ধীজিকে স্মরণকালে ওনার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *