টেনিস ক্রিকেট প্রতিযোগিতার রমরমা চলছে সারা রাজ্যজুড়ে। বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সংগঠন আয়োজন করছে টেনিস ক্রিকেট প্রতিযোগিতার। দর্শক সমাগম ও হচ্ছে বিশেষ। আমতলীতে কমল কাপ গত রবিবার সমাপ্ত হল। সেদিন আমতলী মাঠে তিল ধারণের জায়গা ছিল না উপচে পড়েছিল দর্শক। কলেজ টিলার বিবেকানন্দ সংঘ ও তিন দিনব্যাপী যুব কাপের আয়োজন করতে যাচ্ছে আজ এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ক্লাব কর্তৃপক্ষ। 15-16 ও 17 3 দিনব্যাপী দিবারাত্রি সিক্স এ সাইড যুব কাপের উদ্বোধন করবেন মাননীয় সংসদ রাজিব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত থাকবেন মেয়র দীপক মজুমদার। দিবা রাত্রি এই প্রতিযোগিতায় বিজয়ী দলকে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি এবং নগদ কুড়ি হাজার টাকা। রানার আপদ দলকে দেওয়া হবে ১০ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি। প্রতিটি খেলাই থাকবে ম্যান অফ দা ম্যাচের আকর্ষণীয় পুরস্কার থাকবে ম্যান অফ দ্যা সিরিজও। এখন পর্যন্ত প্রায় কোনটি দল অংশগ্রহণের জন্য নাম জমা দিয়েছে অন্যান্য দলগুলির প্রতিও উদ্যোক্তারা আহ্বান রাখেন নাম জমা দেওয়ার। এই খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন পিসি এর আম্পায়াররা। ১০০০ টাকার বিনিময়ে ক্লাব প্রাঙ্গণে নাম জমা দেওয়ার জন্য তারা আবেদন জানান। পাশাপাশি দর্শকদের ও খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানান তারা।
