ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশ শুক্রবার ছয় দফা দাবিতে টি এন জি সি এল ডিরেক্টর কমার্শিয়ালের কাছে এক ডেপুটেশন প্রদান করে। তাদের দাবিগুলি পূরণ না করা হলে 17 ফেব্রুয়ারি থেকে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবে বলে জানায়। তাদের দাবিগুলি হল, কর্মীদের কাজের জ্যেষ্ঠতা, দক্ষতা এবং পদবী অনুসারে, পর্যালোচনার মাধ্যমে মাসিক বেতন স্কেল নির্ধারণ করতে হবে। সম কাজের জন্যে সম বেতন পরিকাঠামো নির্ধারণ করা, ভিন্ন বেতনক্রমের মাধ্যমে কর্মীদের মনে বিভেদ সৃষ্টি করা চলবে না। নিজ খরচে কর্মীদের অফিস থেকে কাজের স্থানে যাওয়ার দূরত্ব বিবেচনা করে যাতায়াতের জন্য জ্বালানি খরচ কর্মীদের প্রদান করতে হবে। হেল্লারদের বেতনক্রমের মান বৃদ্ধি করতে হবে সহ অন্যান্য। এই দাবি খুলন পূরণ না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটের পাশাপাশি বৃহত্তর আন্দোলনের হুমকিও দেয় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *