আগামী ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস।”সকল নারী ও মেয়েদের জন্য: অধিকার। সমতা। ক্ষমতায়ন” এই থিমকে সামনে রেখে বছর পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আগরতলার পুর নিগমের উদ্যোগে নিগমের কনফারেন্স হলে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আয়োজিত হয় এক বিশেষ আলোচনা সভা। বাল্য বিবাহ, অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূলীকরণ এবং মহিলা স্বশক্তিকরণ সহ মহিলাদের অধিকার সম্মিলিত বিভিন্ন বিষয়কে সামনে রেখে বক্তারা আলোচনা করে এই আলোচনা সভায়।উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য করপোরেটররা। আজকের এই আলোচনা সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর এমবিবি কলেজ দেবযানী ভট্টাচার্য প্রাক্তন কর্পোরেটর ডালিয়া সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *