রাজ্যে ও খোংজোম দিবস পালিত।

খোংজোম দিবস ভারতের মণিপুর রাজ্যে, বিশেষ করে মণিপুরী জনগণের মধ্যে একটি তাৎপর্যপূর্ণ দিবস। তবে ত্রিপুরা রাজ্যেও এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এই দিনটি খোংজোমের যুদ্ধকে স্মরণ করে, যা ১৮৯১ সালের ২৩শে এপ্রিল সংঘটিত একটি ঐতিহাসিক ঘটনা।খোংজোম নদীর তীরে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে এই যুদ্ধটিকে খোংজোমের যুদ্ধ হিসেবে স্মরণ করা হয়।  একাত্তর দিন ব্যাপী এই যুদ্ধে আজকের দিনে শহীদ হয়েছিলেন পাওনা বজবাসী। মনিপুরের বীজ যোদ্ধা পাওনা বজবাসীকে স্মরণ করে আজকের দিনটি খোংজোম দিবস হিসেবে পালন করে মনিপুরী সম্প্রদায়ের জনগণ।
এই যুদ্ধটি ছিল অ্যাংলো-মণিপুর যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ পর্ব।মণিপুরে ব্রিটিশ ঔপনিবেশিক সম্প্রসারণ প্রতিরোধের জন্য ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে  মণিপুরী সৈন্যদের মধ্যে খোংজোমের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মণিপুরী সৈন্যরা অসাধারণ সাহস প্রদর্শন করেছিল এবং তাদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রচণ্ড লড়াই করেছিল। যদিও তাদের পরাজয় বরণ করতে হয়েছিল। তাদের স্মরণে আজকের দিনটি যথাযথ মর্যাদা পালন করা হয়। আজ ১৩৪তম খোংজোম দিবস। আজকের দিনে পুথিবা ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটি এবং পাওনা বজবাসী ফাউন্ডেশন যৌথভাবে অভয়নগর প্রতিভা দেবতা বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই যুদ্ধের বীর সেনানিদের স্মরণ করে।  মনিপুরী বীর যোদ্ধা পাওনা বজবাসীর মর্মর মূর্তিতে  পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মনিপুর থেকে আগত খাইদাম ইনগোছা সিংহ, প্রতিভা ওয়েলফেয়ার এন্ড কালচারাল সোসাইটির সচিব দীপক কুমার সিনহা সমাজসেবী নিরঞ্জন দত্ত সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *