ফেল আগরতলা রেল স্টেশনে বাংলাদেশী সহ ভারতীয় দালাল আটক। অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করে সেই বাংলাদেশ এবং তাকে সহায়তা করে ভারতীয় দালাল। আটক বাংলাদেশীর নাম শ্যামল চন্দ্র বর্মন , বয়স ২৩, বাড়ি গাইবান্ধা , বাংলাদেশ। তাকে সহায়তা করে ভারতীয় দালালের নাম অভিজিত সরকার, বয়স ৩২,বাড়ি তৃষা বাড়ি তেলিয়ামুড়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য এসেছিল। আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ, বি এস এফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান সংগঠিত করে। ওদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আজ আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানা যায়।