স্মার্ট মিটার নিয়ে সর্বদলীয় বৈঠক করার পাশাপাশি বিধানসভায় সকল সদস্যদের উপস্থিতিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব রাখলেন বিধায়ক গোপালচন্দ্র রায়। পশ্চিমবঙ্গে বিজেপির বিরোধিতা এবং রাজ্যে স্মার্ট মিটার বসানো নিয়ে সিদ্ধান্ত দ্বিচারিতা বলে উল্লেখ করেন তিনি। শনিবার এ আইসিসির কর্মসূচি জনসাধারণের মন কি বাত প্রচার পত্র নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার পথে বিধায়ক গোপাল চন্দ্র রায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন উনার কর্মসূচির জন্য দু-তিন দিন আগে থেকেই চিঠি দেওয়ার পরও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি। পাশাপাশি কিছুদিন পূর্বে ওনার উপর আক্রমণ নিয়ে এখন পর্যন্ত গ্রেফতার নেই কেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি? নাম না করে ইঙ্গিতে সংসদ রাজিব ভট্টাচার্যর সমালোচনা করেন তিনি।