শপথ নিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি

মঙ্গলবার রাজভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মামিদান্ন সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও কে শপথ বাক্য পাঠ করান রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। প্রসঙ্গত ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিংহ কে তেলেঙ্গানা হাইকোর্টে বদলি করা হয় এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কর্মরত বিচারপতি এমএসআর রামচন্দ্র রাওকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তি দেওয়া হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অনিমেষ দেববর্মা, বিকাশ দেববর্মা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *