আগরতলা ১২ আগস্ট :গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনের গেটের সামনে থেকে সোনামুড়া মতিনগরের বাসিন্দা মানিক মিয়া নামে এক যুবককে আটক করে পুলিশ ।তার কাছ থেকে তিন কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন পুলিশ। জানা গেছে গাঁজা গুলি নিয়ে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে সে আগরতলা রেল স্টেশনের উদ্দেশ্যে আসার পথে আমতলী থানার পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে মানিক মিয়া জানায় তার সঙ্গে আরেকজন যুবক ছিল তাকেও ধরার চেষ্টা করছে পুলিশ। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ সিমেন্টের আবেদন জানানো হবে।
