বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নে শূন্য পদ পূরণ করতে হবে, বিভিন্ন চার্জের অজুহাতে বর্ধিত বিদ্যুৎ মাশুল বাতিল করতে হয়। ঘন ঘন লোডশেডিং বন্ধ করতে হবে। স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত বাতিল করতে হবে সহ বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে সিপিআই এম উত্তর আগরতলা অঞ্চল কমিটি। এদিন তারা কুমারী টিলা থেকে একটি মিছিল করে এই ডেপুটেশন প্রদান করে।