অল ইন্ডিয়া অসংগঠিত শ্রমিক সংগঠনের অন্তর্গত অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয় কংগ্রেস ভবনে। রেগা শ্রমিকসহ বিভিন্ন শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে না দেওয়ায় আগামী তিন নভেম্বর একটি মিছিল এবং ডেপুটেশন সংগঠিত করার সিদ্ধান্ত আজকের এই বৈঠকে নেয় তারা।