“শিক্ষার্থীদের পরিবর্তনের দূত হতে ক্ষমতায়ন “এই থিমকে সামনে রেখে এবছর পালিত হচ্ছে বিশ্ব ছাত্র দিবস। ১৫ অক্টোবর পালিত হয় বিশ্ব ছাত্র দিবস। শিক্ষার্থীদের সম্মান জানাতে এবং ভবিষ্যৎ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিতে এই দিনটি পালন করা হয় । ২০১০ সালে জাতিসংঘ ভারতের ১১তম রাষ্ট্রপতির বিখ্যাত বিজ্ঞানী, শিক্ষাবিদ এবং যুব আইকন প্রয়াত এপিজে আবদুল কালামের জন্মদিন কে স্মরণ করে এই দিনটিকে নির্ধারিত করে। এরপর থেকে প্রতিবছর ১৫ ই অক্টোবর পালিত হয়ে আসছে বিশ্ব ছাত্র দিবস। এই দিনটিকে সামনে রেখে বুধবার সুকান্ত একাডেমিতে আগরতলা পাবলিক স্কুলের উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান উদ্ভূতক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার বিশিষ্ট শিক্ষাবিদ তথা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *