দীপাবলি উপলক্ষে ১৪ নং ওয়ার্ড কর্পোরেটর স্নিগ্ধা দাস দেবের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে মাটির প্রদীপ বিতরণ করা হয় । উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার , তাছাড়া উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য প্রাক্তন সভাপতি তাপস দেব সহ অন্যান্যরা। দীপাবলীতে সকলের বাড়ি আলোক উজ্জ্বল করার পাশাপাশি লোকাল ফর ভোকাল স্লোগানকে সামনে রেখে স্থানীয় মৃৎশিল্পীদের উৎসাহিত করতে এবং আলোর উৎসবের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতেই এই কর্মসূচি হাতে নেয় ১৪ নং ওয়ার্ড কর্পোরেটর। এই উদ্যোগের ফলে মৃৎশিল্পীরাও আর্থিকভাবে উপকৃত হচ্ছেন এবং তাদের তৈরি পণ্যের চাহিদাও বাড়ছে। এটি কেবল একটি উৎসবের উদযাপন নয়, বরং এটি ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রচারের মাধ্যমে জনগণকে স্থানীয় শিল্পীদের তৈরি পণ্য কেনার জন্য উৎসাহিতও করা হয়। পাশাপাশি এক প্রেম মা কি নাম কর্মসূচির অঙ্গ হিসেবে একটি করে গাছ ও প্রত্যেকের হাতে তুলে দেয় অতিথিরা।