রঞ্জিত নগর অখন্ড পঞ্চবটি মন ব্যক্তি একটি স্থায়ী মন্দিরে স্থানান্তরিত করার দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসীর। সেই দাবি মোতাবেক রামনগরের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার একটি স্থায়ী মন্দির তৈরি করে দেয় সেই এলাকায়। আগামীকাল তথা রবিবার এই মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আজ এই এলাকা ঘুরে দেখেন মেয়র দীপক মজুমদার ১৪ নং ওয়ার্ড কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। মেয়র জানায় আগামী চৈত্র মাসে যখন বাৎসরিক কালী পূজা করা হয় এই মন্দিরে তখন সেখানে একটি পাথরের স্থায়ী মূর্তি বসানোর পরিকল্পনা রয়েছে।