মধ্যে আরেকদিন তারপর সোমবার দিন কালীপূজা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অমাবস্যা তিথি লাগবে সোমবার দুপুর ৩টে ৪৬ মিনিট। এ মামা এর পূজা অনুষ্ঠিত হবে রাত ১০টা ৫৮ মিনিট গতে ১১টা ৪৬ মিনিটের মধ্যে।অমাবস্যা শেষ হবে মঙ্গলবার সন্ধ্যা ৫:৫৫ মিনিটে। দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন দেবী কালী। অশুভ শক্তি নিধনের উদ্দেশ্যে দেবতাগণের অনুরোধে দেবী পার্বতী দেবী কালীর সৃষ্টি করেন। অসুর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে পৃথিবী উত্ত্যক্ত হয়ে ওঠে। এই দুই দানব এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে দেবতারাও এদের ভয়ে ত্রস্ত হয়ে স্বর্গ ত্যাগ করতে উদ্যত হন। শুম্ভ-নিশুম্ভের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবতাগণ দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী পার্বতী শুম্ভ-নিশুম্ভ নিধনের জন্য নিজের শরীর কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন। সেই দেবীই হলেন মা কালীর আদি রূপ। এই কালীপূজাকে ঘিরে সাজো সাজো রথ চারিদিকে।মূর্তি পাড়ায়ও চলছে চরম ব্যস্ততা। সময় কম অতএব শেষ সময়ের প্রস্তুতি চলছে, জোর কদমে। লক্ষী পূজা থেকে কালীপূজার ভেতরে সময় ব্যবধান কম থাকায় ব্যস্ত তাও বেশি। মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেল ছোট প্রতিমার চাহিদা রয়েছে বেশি। প্রতিমা তৈরি জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হওয়ায় কিছুটা মূল্যবৃদ্ধি হয়েছে প্রতিমা বলেও জানা যায়। অপরদিকে আগরতলা শহর সেজে উঠছে আলোর মালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *