জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি চলছে রাজ্যে

সাধারণত দুর্গাপুজো এবং কালীপুজোর পরে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হয়। এই দেবীকে ‘জগতের ধাত্রী’ বা বিশ্বব্রহ্মাণ্ডের ধারণকর্ত্রী রূপে পুজো করা হয়।
কোন কোন জায়গায় চার দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা হতে দেখা যায়। আবার কোথাও কোথাও নবমী তিথিতেই তিনবার পূজা করা হয়। ত্রিপুরা রাজ্যে একদিনে তিনবার পূজা অনুষ্ঠিত হয়। অর্থাৎ নবমী তিথিতে। এবছর নবমীর তিথিতে পড়েছে
৩০ অক্টোবর বৃহস্পতিবার, সকাল ১০:০৬ মিনিট থেকে এবং শেষ হবে ৩১ অক্টোবর শুক্রবার, সকাল ১০:০৫ মিনিটে। ত্রিপুরাতেও বৃদ্ধি পাচ্ছে জগদ্ধাত্রী পূজা এমনটাই জানালেন মৃৎশিল্পীরা। তবে মূর্তি তৈরির বিভিন্ন সামগ্রীতে জিএসটি প্রদান করতে হয় বলে মৃৎশিল্পীরা অসন্তুষ্টি প্রকাশ করেন। প্রতিবার চুল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রীতে জিএসটি প্রদান করতে হয় কিন্তু মুক্তি বিক্রি করার সময় জিএসটি ছাড়াই বিক্রি করতে হয় ফলে তারা লাভের মুখ দেখেন বলে জানায় জৈনক মৃৎ শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *