সিপাহীজলা জেলার কৈয়াডেপা থেকে জয়নাল হোসেন নামে এক ব্যক্তি চিকিৎসার জন্য
তার স্ত্রীকে নিয়ে আইজিএম হাসপাতালে আসে। গতকাল তার ব্যাগ থেকে ১৯ হাজার টাকা নিয়ে যায় চোর চক্র। আজ পশ্চিম আগরতলা থানায় মামলা করেন এবং আরক্ষা দপ্তরের নিকট আবেদন রাখে অতিসত্বর যেন তাদের টাকাটা উদ্ধার করে দেয়। না হলে তাদের চিকিৎসা করাতে পারবে না বলেও জানায় তারা।
