বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস সচেতনতা র্যালির যৌথভাবে আয়োজন করে মা ঊষা চেরিটেবল ট্রাস্ট ও লায়ন্স ক্লাব আগরতলা রাজধানী। এদিন এই র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরবর্তীতে জয়নগর এলাকায় একটি বিয়ে বাড়িতে আয়োজন করে স্বাস্থ্য শিবিরের। যেখানে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করেন পাশাপাশি রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হয়।
