শীতের সুস্বাদু ফল কমলা। কিন্তু আপনি বাজার থেকে কিনে কি কমলাই খাচ্ছেন? না কেনু খাচ্ছেন? দুধের স্বাদ ঘোলে মিটছে না তো? একটা সময় ছিল যখন রাজ্যের জম্পুই হিলের কমলা শুধু রাজ্যে নয় দেশব্যাপী যার সুনাম ছিল! কিন্তু বর্তমানে তা অতীত! জম্পুইবাসী কমলা চাষে লাভের মুখ না দেখে বর্তমানে সুপারি চাষে মনোযোগী হয়েছে। কমলা থেকে অনেক বেশি মুনাফা সুপারি চাষে ফলে আস্তে আস্তে জম্পুই হিলে কমলা এখন অতীত হয়ে যাচ্ছে। রাজ্যের কমলা বাজার দখল নিয়ে নিয়েছে মিজোরাম। তবে খুব কম পরিমাণেই কমলা আসছে রাজ্যে। তবে কমলার মতই দেখতে স্বাদে কিছুটা টক পাঞ্জাবের কেনু বাজার দখল করে নিয়েছে। দেখতে অনেকটা ফ্রেশ চামড়া কিছুটা হালকা। কমলার উপরিভাগ কাঁচা এবং দেখতে সুন্দর না হওয়ায় কেনু দেখলে ক্রেতাদের পছন্দ হচ্ছে এবং ক্রেতারা দেদায় কিনে খাচ্ছে কেনু। জম্পুই হিলে জনজাতি যুবতিরা কমলা বাগান থেকে কমলা সংগ্রহ করছে সেই দৃশ্য আর কোনদিন ফিরে আসবে কি প্রশ্ন রাজ্যবাসীর?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *