শুক্রবার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজ্যুমার এসোসিয়েশন এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ মাসুল বৃদ্ধি সহ একাধিক বিষয়ে তাদের আপত্তি তুলে ধরে। রাজ্য সরকারের কাছে মোট ছয়টি দাবি পেশ করেন তারা। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে তারা দাবি তুলে, গ্রাহকদের সম্মতি ছাড়া জোর করে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে এবং সমস্ত স্মার্ট মিটার বাতিল করতে হবে। এই প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলবে না। TSECL এর ঘাটতি পূরণে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাসের দাম নির্ধারণ আন্তর্জাতিক দামের নিরিখে ডলারের ভিত্তিতে নয় কম দামে সরবরাহ করতে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের নিকট প্রস্তাব পাঠাতে হবে। পরিবহণজনিত ক্ষতি কমাতে হবে। বিদ্যুৎ মাশুল গ্রাহকদের কাছ থেকে নিয়মিত সংগ্রহ করতে TSECL কে স্থায়ী মিটার রিডার নিয়োগ করতে হবে। আউটসোর্সিং নয় TSECL কে স্থায়ী লাইনম্যান নিয়োগ করতে হবে। বিদ্যুৎ অপচয় ও চুরি বন্ধ করতে রাজ্য সরকার এবং TSECL কে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।