মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে এ দিনকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেয়া হয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। ২৫ শে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন বিরোধী দিবসে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি, পশ্চিম জেলার উদ্যোগে নারী নির্যাতন ও তার প্রতিকার শীর্ষক নকল সংসদের আয়োজন করে।